সর্বশেষ
ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প জুড়ীতে মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ নালিতাবাড়ীতে এসআই চন্দনের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন, বাবা-ছেলের কারাভোগের অভিযোগ বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট সময় : ১০:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীর টিকাপাড়া থেকে সাধুর মোড় হাজির বাড়ির এক ব্যাক্তি পুকুর ভরাট করে নকশা অনুমোদন ছাড়াই ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবন নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন মোঃ রায়হানুল ইসলাম নামে এক ব্যক্তি।
আবেদনে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর মৌজার আরএস ৯৭৭ নম্বর দাগে মোঃ বরকত আলী, পিতা মোঃ আব্দুর রউফ মণ্ডল, ঠিকানা—সাবুর মোড়, হাজী বাড়ি, জোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী, একটি বহুতল ভবন নির্মাণ করেছেন।
আবেদনকারীর অভিযোগ, টিকাপাড়া থেকে সাবুর মোড় যাওয়ার সড়কের পাশে অবস্থিত পুকুরের জমি দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, পর্যাপ্ত সড়ক সুবিধা না থাকা সত্ত্বেও ছয়তলা ভবন নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
লিখিত আবেদনে আরও বলা হয়, অভিযোগ করা ভবনের পাশে আবেদনকারীর ভবন রয়েছে। পুকুরের জমি দখল, ভবন নির্মাণের নিয়মকানুন এবং পরিবেশগত প্রভাবের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভবন মালিক মোঃ বরকত আলী একজন প্রবাসি। তিনি দেশের বাইরে অবস্থান করছে। তার মা-এর সাথে মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নির্মিত ভবনটির জমির অর্ধেকের বেশি পুকুর ভরাট করা। আর ওই ভবনটিতে যাওয়ার রাস্তা ড্রেন সহ ৮ফিট। যাহা বহুতল ভবনের রাস্তার জন্য যথেষ্ট কম। আরডিএর আইন আনুযায়ী  বহুতল ভবনের রাস্তা ১৫ফিট থাকতে হবে বলে জানা গেছে।
এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আব্দুল্লাল আল তারেক জানান, অভিযোগটি তদন্ত করে ভবন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ১০:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬