নওগাঁর সাপাহারে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
- আপডেট সময় : ০২:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহার উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (এমপি) এ বছর সাপাহার উপজেলায় মোট ২০টি দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক, সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।



















