সর্বশেষ
সরল_বিশ্বাস মান্নান ফরিদী
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
তুমি যে কস্তুরী মৃগ কাব্যের সাধন গন্ধ ছড়িয়ে যাও আমার বাগানে; সে প্রণয় শৃঙ্খল ভাঙবার সাধ্য কার আছে? চেতনার গহ্বরে লুকিয়ে থাকা বিশ্বাসটুকু সযতনে রেখেছি- জীবন ডায়রিতে; তোমার চোখ কথা বলে- কাব্যের মতন… আকাশের সব তারাগুলোর মাঝে তুমি যেনো সে-ই তারা যাকে আমি খুঁজে ফিরি অহর্নিশি! রাত জাগি বাউলের বেশে হিজলতলীর আস্তাকুঁড়ে সময় কাটে সময়ের টানে। এক ছিলিম টানে যতো সুখ পাই তারচে’ সুখ খুঁজি পৃথিবীর ভাঁজে; কাশবনের সাদা বকগুলো উড়াউড়ি করে- নিশ্চিতে অভয়ারণ্যের সন্ধানে; ক্লান্ত দুপুর পেরিয়ে বেলা শেষে শান্তির নীড়ে অফুরন্ত ঠুকাঠুকি ভালোবাসা দানা বাঁধে সরল বিশ্বাসে।




















