সর্বশেষ
ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান চকরিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। শার্শা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ০১ জন আসামী গ্রেফতার জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্রীবরদীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান এর মোটর সাইকেল শোডাউন। রাণীনগরে জমি নিয়ে বিরোধে বাবা-চাচাকে ছেলে কতৃক ছুরিকাঘাতঃ সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর

রাজশাহী কলেজ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জাতীয় পর্যায়ে দলগত বিতর্কে রানার্সআপ হয়েছে রাজশাহী কলেজের মিরর ডিবেটিং ক্লাব। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ’ প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এ সাফল্য অর্জন করে দলটি।

গত ৩ অক্টোবর আটটি বিভাগে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায় রাজশাহী কলেজের দলটি। ৯ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যুক্তি, উপস্থাপনা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা প্রদর্শন করে রানার্সআপ হয় তারা। ১০ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

রাজশাহী কলেজের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন মো. শিহাব উদ্দিন, সুমাইয়া সানজিদা ও মো. সাব্বির হোসেন।

কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, ‘রাজশাহী কলেজ শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ নয়, সহশিক্ষা কার্যক্রমেও ভূমিকা রাখে। প্রতিটি বিভাগের নিজস্ব সহশিক্ষা ক্লাব রয়েছে। মিরর ডিবেটিং ক্লাবের জাতীয় পর্যায়ের এই অর্জন সত্যিই গর্বের বিষয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর

আপডেট সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬