শার্শা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ০১ জন আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১২:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ও গ্রেফতারকৃত আসামী মোঃ মফিজুর রহমান (৪৫), পিতা-মৃত সৈয়দ আলী, সাং-চটকাপোতা, থানা-শার্শা, জেলা-যশোরকে ইং ১০/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২৩.৪০ ঘটিকার সময় শার্শা থানাধীন চটকাপোতা গ্রামস্থ ধৃত আসামীর বসত বাড়ী হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামী শার্শা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়।
। গ্রেফতারকৃত আসামীকে ইং ১১/১০/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।
থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক



















