সর্বশেষ
ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান চকরিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। শার্শা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ০১ জন আসামী গ্রেফতার জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্রীবরদীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান এর মোটর সাইকেল শোডাউন। রাণীনগরে জমি নিয়ে বিরোধে বাবা-চাচাকে ছেলে কতৃক ছুরিকাঘাতঃ সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মাদক ও অনলাইন জুয়ার ছোবল থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়েছে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। জমজমাট এ খেলাকে ঘিরে মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন কয়েক হাজার দর্শক।

গতকাল বিকেলে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় হাওলাদার বাড়ি একাদশ ও ফিনিক্স এফসি সিডিখান একাদশ। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাওলাদার বাড়ি একাদশ।

সমাজসেবক ও দুবাইপ্রবাসী মিরাজ হাওলাদারের সৌজন্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই তাঁদের এ উদ্যোগ।

খেলা শেষে চ্যাম্পিয়ন হাওলাদার বাড়ি একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। অন্যদিকে রানার্সআপ ফিনিক্স এফসি সিডিখান একাদশ পায় একটি স্মার্ট টেলিভিশন।

খেলা দেখতে আসা দর্শক ও স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনের প্রশংসা করেন। তাঁদের মতে, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করবে এবং মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

তরুণ সমাজকে মাঠমুখী করতে এবং এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে মিয়ারহাট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬