সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক দমনে গ্রাম পুলিশদের সাথে ওসি’র রোলকলে শার্শায় বিশেষ ব্রিফিং তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে মানবিক পরিচয় দিলেন, শার্শার যুবদলনেতা কবির হোসেন খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে: এম রশিদুজ্জামান মিল্লাত ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক ও দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক আফসর উদ্দিন আর নেই

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক

মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের তদন্ত শেষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসের প্রথমদিকে তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। গত ৫ অক্টোবর শেরপুর জেলা ওলামা দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ হাফেজ হাফিজুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহমান ও সদস্য সচিব আলহাজ ক্বারী নওশেদ আলী স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ এবং জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে জারি করা অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আগের পদে পূর্ণ মর্যাদায় পুনর্বহাল করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে কয়েক দফায় পৃথক তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হয়। তদন্তসংশ্লিষ্টদের দাবি, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। বরং কিছু বিষয় মৌখিক আলোচনা ও লোকমুখে ছড়িয়ে পড়া কথার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। এছাড়াও ক্বারী হয়ে উপজেলা ওলামা দলের আহবায়ক এবং একটি মাদরাসার সুষ্ঠুভাবে পরিচালনাসহ আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্ধীতা ঘোষণায় নানাভাবে ঈর্ষান্বিত হয়ে বিশেষ গোষ্ঠী কাজটি করেছে বলেও মনে করেন তদন্ত কমিটি সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ক্বারী আব্দুল্লাহ এর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি ছড়িয়ে দিলে জেলা ওলামা দল তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক

আপডেট সময় : ০১:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬