সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ: জাতিসংঘের সতর্কতা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক নীতির প্রভাবে উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিগুলো চরম চাপের মুখে পড়বে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

গত ২২ মে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন ‘Sparing the Vulnerable: The Cost of New Tariff Burdens’-এ বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির মাত্র ০.৩ শতাংশের জন্য দায়ী হলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশকে নতুন শুল্কনীতির ভার বহন করতে হচ্ছে। এতে মার্কিন বাজারে এসব দেশের প্রবেশ ব্যয়বহুল হয়ে উঠছে, বিশেষ করে তৈরি পোশাক ও কৃষি পণ্যের ক্ষেত্রে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে আমদানি পণ্যে ১০ শতাংশ সাধারণ শুল্ক আরোপ করা হলেও, চলতি বছরের জুলাই থেকে দেশভিত্তিক অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বাংলাদেশের জন্য শুল্কহার বাড়তে বাড়তে সর্বোচ্চ ৪৪ শতাংশে পৌঁছাতে পারে। এই হার কার্যকর হলে রপ্তানি ব্যয় বেড়ে গিয়ে দেশের বৈদেশিক বাণিজ্য ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

যদিও ৯০ দিনের একটি সাময়িক স্থগিতাদেশের সুযোগ রয়েছে, জাতিসংঘের মতে এটি দীর্ঘমেয়াদে ক্ষতি এড়ানোর জন্য যথেষ্ট নয়। প্রতিষ্ঠানটি আরও বলেছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোর জন্য শুল্ক ছাড় এবং ন্যায্য বাণিজ্য নীতিমালা প্রণয়ন জরুরি। তা না হলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন বৈষম্যের সৃষ্টি হতে পারে, যা বৈশ্বিক উন্নয়নের গতিকে ব্যাহত করবে।

এ পরিস্থিতিতে, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আসন্ন বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ১০০টি পণ্যের ওপর শুল্ক ছাড়ের পরিকল্পনা করছে, যাতে করে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার হয় এবং বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ: জাতিসংঘের সতর্কতা

আপডেট সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫