সর্বশেষ
পত্নীতলায় ৭০ বোতল ভারতীয় মাদক ‘ESKUF’সহ ডিলার আটক, ইজিবাইক জব্দ নোয়াখালীতে শোকের ছায়া: প্রবীণ শিক্ষক ইসমাইল মাস্টার আর নেই আখাউড়ায় পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ অটোরিকশা সাটুরিয়ায় সাংবাদিকের গাড়িতে হামলা: পুলিশের অভিযানে আটক ৬ শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ সালথায় সম্পত্তি বিরোধে সালিসে রক্তাক্ত সংঘর্ষ, সৎমা গুরুতর আহত জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ মাধবপুর মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মায়ের কান্না ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

সালথায় সম্পত্তি বিরোধে সালিসে রক্তাক্ত সংঘর্ষ, সৎমা গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:২৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সালিসি বৈঠকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সৎমা মনোয়ারা বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।
রবিবার (১২ এপ্রিল) গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনোয়ারা বেগম ওই গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। একই ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে আব্দুর রহমান রাজ্জাক (২৯) আহত হন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বসতভিটা ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎ ছেলে হিরু মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৪৩) ও ফিরোজ মাতুব্বর (৪০)-এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।
পরদিন বিষয়টি মীমাংসার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সৎ ছেলেরা মনোয়ারা বেগমের ওপর হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
এ সময় মাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে রাজ্জাকও হামলার শিকার হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারিখ: ১৩ এপ্রিল, সোমবার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালথায় সম্পত্তি বিরোধে সালিসে রক্তাক্ত সংঘর্ষ, সৎমা গুরুতর আহত

আপডেট সময় : ১০:২৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬