সর্বশেষ
ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীণ নারীর কোলজুড়ে জন্ম নিল নবজাতক কন্যাসন্তান ,বাবা হয়নি কেউ। বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ একজন ভারতীয় নাগরিক আটক। নালিতাবাড়ীতে ট্যাগ অফিসারের অবহেলায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা নালিতাবাড়ী জালাল উদ্দীন কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত… তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি, যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদক এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক চট্টগ্রামে অকটেন সংকটের তাণ্ডব: নগর রাস্তায় লাইনের ভিড়, ঘাটে ট্রলার আটকে হাজারো জেলের দুর্ভোগ পানান বাজারে ব্যবসায়িক সংগঠনের কমিটি গঠন বাবা-মা অমূল্য ধন

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদক এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক

কামাল হোসেন বেনাপোল
  • আপডেট সময় : ০৪:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ ০৪ বোতল, ভারতীয় ৯৪ টি শাড়ী, ০১ কেজি জিরা, ০২ কেজি কিসমিস, ৩০ টি খাদ্য সামগ্রী, ৮৯৫৮ টি চকলেট, ৬৭৫ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৮,৯৫,৪০০/-(আট লক্ষ পঁচানব্বই হাজার চারশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদক এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক

আপডেট সময় : ০৪:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬