সর্বশেষ
মানুষকে ভালোবাসা তাছলিমা আক্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে
মুক্তা জীবন নিয়ে দিবানিশি খেলছ মরণ খেলা , রক্তের ঘ্রণ গায়ে মাখতে উন্মাদ তুমি হইলা । ভাবলা না কোথায় পেলে কে দিলো এই জীবন , কার কাছে ক্ষমা চাইবে আসবে যখন মরণ । যার কাছে পাপ করেছো আঘাত দিলে যাকে , সে যদি না ক্ষমা করে ঠাঁই জাহান্নামের বাঁকে । সৃষ্টিকর্তা বলে দিয়েছেন জুলুম কারীর ক্ষমা , হাশরের মাঠে পাহাড় হয়ে থাকবে সবার জমা । রক্তের হলি বাদ দিয়ে এবার ক্ষমার পথে আসো ! মানুষ হয়ে জন্ম নিয়েছো ভাই মানুষকে ভালোবাস ।














