সর্বশেষ
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই শিশির ঝরে পরে তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি ফুলপুর উপজেলা শাখার জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে মানববন্ধন বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সার্জারি গ্যালারি উদ্বোধন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফুলপুরে মানববন্ধন বিশিষ্ট সাংবাদিক শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান চৌমুহনীতে পুরোনো মামলার জেরে দুর্ভোগে বহু পরিবার, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জুড়ীতে পূজামণ্ডপে এমপি মিঠু, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার

ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

 মকবুল হোসেন,
  • আপডেট সময় : ০২:২২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি স্লোগানকে সামনে রেখে তরুণদের যুক্তিনির্ভর চিন্তাধারা, মননশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬’-এর বিভাগীয় প্রতিযোগিতা। আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহের টাউন হল মোড়সংলগ্ন অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ময়মনসিংহ জিলা স্কুল ও নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনালে ময়মনসিংহ জিলা স্কুল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মাহবুব রেজা করিম মুরাদ, সাধারণ সম্পাদক মুহা. মশিউল আলম এবং ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি পদক্ষেপ, টেকসই উন্নয়নে বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ এবং ডিজিটাল আসক্তি রোধে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধসহ বিভিন্ন বিজ্ঞান ও সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞানমনস্কতা, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও গঠনমূলক মতপ্রকাশের চর্চাকে উৎসাহিত করবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

আপডেট সময় : ০২:২২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬