সর্বশেষ
লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাফি সেবা শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন, জুড়ীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ নালিতাবাড়ীতে ৫০ শতাংশ ছাড়ের নামে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি ক্রেতাদের নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় তাফসীর প্রতিযোগিতা,সনদ, ক্রেস্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় তাফসীর প্রতিযোগিতা,সনদ, ক্রেস্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ বিভাগের আলেমগণের অংশগ্রহণে জাতীয় তাফসির প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭অক্টোবর শনিবার ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে জাতীয় তাফসির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথি প্রথম স্থান অধিকারীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। সেইসাথে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকারীকে নগদ ১৫ হাজার টাকা এবং সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। তৃতীয় স্থান অধিকারীকে নগদ ১০ হাজার টাকা এবং সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। গত ১০ অক্টোবর ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে প্রতিযোগীদের মাঝে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুইটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৬ জন বিজ্ঞ আলেম বিচারক হিসেবে বিচার কাজ পরিচালনা করেন। ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদ এর সভাপতিত্বে তাফসির প্রতিযোগিতা অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের বিশিষ্ট আলেমগণ, প্রতিযোগীবৃন্দ, সুধীজন, ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় তাফসীর প্রতিযোগিতা,সনদ, ক্রেস্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬