সর্বশেষ
ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সুন্নীয়াতের প্রচার-প্রসার ও মানবসেবায় নিবেদিত মাওলানা সেলিম হোসাইন আল ক্বাদেরী রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩ পটুয়াখালীর গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত দুই জন জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান: স্লোগান ‘রাখিব চারপাশ পরিষ্কার’, তবে কর্মসূচি শুরু নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ; নিহত ২, আহত ১২ আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত দ্বীনি চেতনা ও মানবিকতায় মানুষের পাশে নাজাত মোহাম্মদ আব্দুস সাত্তার

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট সময় : ০৫:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ভূমিমন্ত্রীর অসুস্থতায় তাঁরা সবাই উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছাঃ লাভলী এবং মহানগর মহিলা দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি। এ ছাড়া মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬