সর্বশেষ
ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সুন্নীয়াতের প্রচার-প্রসার ও মানবসেবায় নিবেদিত মাওলানা সেলিম হোসাইন আল ক্বাদেরী রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩ পটুয়াখালীর গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত দুই জন জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান: স্লোগান ‘রাখিব চারপাশ পরিষ্কার’, তবে কর্মসূচি শুরু নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ; নিহত ২, আহত ১২ আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শাজাহানপুরে সাজাপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত দ্বীনি চেতনা ও মানবিকতায় মানুষের পাশে নাজাত মোহাম্মদ আব্দুস সাত্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ; নিহত ২, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)। তবে আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয় এবং বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়৷

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ দুজন যাত্রী নিহত হয়েছে এবং ১২ জন যাত্রী আহত হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে৷ ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছেন৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ; নিহত ২, আহত ১২

আপডেট সময় : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬