সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ: মহেশপুর সীমান্তে নারীসহ ৬ জন আটক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ,
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে একজন দালালসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুটি ভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/১৬-আর এলাকা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের গোলাপ বাগানের সামনে থেকে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তারা সবাই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

অন্যদিকে, একইদিন দুপুর ১২টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/১৪-এস এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে কুসুমপুর গ্রামের স্বরুপপুর স্কুলের পাশে থেকে আরও দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী এবং একজন দালাল রয়েছেন। তারা একইভাবে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ: মহেশপুর সীমান্তে নারীসহ ৬ জন আটক

আপডেট সময় : ০৮:৪৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫