সর্বশেষ
নিকলীতে ফসলি জমি কেটে মাটি উত্তোলন: যুবককে ১ লাখ টাকা জরিমানা পত্নীতলায় ৭০ বোতল ভারতীয় মাদক ‘ESKUF’সহ ডিলার আটক, ইজিবাইক জব্দ নোয়াখালীতে শোকের ছায়া: প্রবীণ শিক্ষক ইসমাইল মাস্টার আর নেই আখাউড়ায় পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ অটোরিকশা সাটুরিয়ায় সাংবাদিকের গাড়িতে হামলা: পুলিশের অভিযানে আটক ৬ শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ সালথায় সম্পত্তি বিরোধে সালিসে রক্তাক্ত সংঘর্ষ, সৎমা গুরুতর আহত জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ মাধবপুর মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মায়ের কান্না ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিকলীতে ফসলি জমি কেটে মাটি উত্তোলন: যুবককে ১ লাখ টাকা জরিমানা

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবক মোঃ আশরাফুল ইসলাম (১৮)। তিনি উপজেলার শাহপুর গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটছিলেন, যা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিষয়টি নজরে এলে উপজেলা প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ দণ্ড প্রদান করেন।
আদালত তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিকলীতে ফসলি জমি কেটে মাটি উত্তোলন: যুবককে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬