সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ সৌদি আরবে জিয়া সংসদের ২১ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া ও সদস্য সচিব দুলাল হোসেন নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য ২৮ অক্টোবরে লগি-বৈঠার তাণ্ডবে খুনিদের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। ওমর ফারুক কাওসারের নেতৃত্বে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ

দায়িত্ব শেষের দিনই হল ছাড়লেন রাবির হল সংসদের ভিপি নাইম ইসলাম

রাবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার রাতেই হলের আবাসিক আসন ছেড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল সংসদের ভিপি মো. নাইম ইসলাম। হলের আসনসংকটের কথা বিবেচনা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ছাত্রত্ব শেষ হওয়ার পরেই নবীন শিক্ষার্থীদের জন্য সকলকে হল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টায় তার নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে হল ছাড়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

হল ছাড়ার বার্তা দিয়ে নাইম বলেন, “২৪-এর গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মেধার ভিত্তিতে মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় ২০২৪ সালের ৫ নভেম্বর সৈয়দ আমীর আলী হলে ওঠার সৌভাগ্য হয়। হলের শিক্ষার্থী ভাইদের সমর্থন, দোয়া ও ভালোবাসায় হলের ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলাম। ভিপি হিসেবে দীর্ঘ এক বছরের দায়িত্ব পালনের মধ্য দিয়ে শেষ হলো হলের আবাসিক ছাত্রজীবন। দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হল ছেড়েছি।”

হল ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসনসংখ্যা খুবই সীমিত। তাছাড়া, বেশির ভাগ শিক্ষার্থীই হলের বাইরে থাকেন। সেই জায়গা থেকে চিন্তা করে দায়িত্ব শেষ হওয়ার পরদিনই নিজের সিট ছেড়ে দিয়েছি, যেন আমার সিটে অন্য একজন থাকার সুযোগ পান।”

তিনি আরও বলেন, “হল সংসদের দায়িত্ব ভালোভাবে পালনের সুবিধার্থে যাঁদের ছাত্রত্ব শেষ হয়েছে, তাঁদের হলে থাকার বিষয়ে একটি রেজুলেশন পাস হয়। যেহেতু আমার দায়িত্ব শেষ হয়েছে, সেহেতু নিয়ম অনুযায়ী হল সংসদের মেয়াদ শেষের দিনই হল ছেড়ে দিয়েছি।”

ছাত্রত্ব শেষ হওয়ার পরও হলে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশে নাইম বলেন, “আমাদের সীমিত আসনের এই হলগুলোতে আমরা যদি ছাত্রত্ব শেষ হওয়ার পর অন্য কাউকে সুযোগ না দিই, তাহলে হলের শৃঙ্খলা নষ্ট হবে।”

উল্লেখ্য, নাইম ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত রাকসু এবং হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে সৈয়দ আমীর আলী হল সংসদে ভিপি পদে নির্বাচিত হন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দায়িত্ব শেষের দিনই হল ছাড়লেন রাবির হল সংসদের ভিপি নাইম ইসলাম

আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬