সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ সৌদি আরবে জিয়া সংসদের ২১ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া ও সদস্য সচিব দুলাল হোসেন নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য ২৮ অক্টোবরে লগি-বৈঠার তাণ্ডবে খুনিদের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। ওমর ফারুক কাওসারের নেতৃত্বে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ

২৮ অক্টোবরে লগি-বৈঠার তাণ্ডবে খুনিদের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ।

রাজশাহী বিভাগীয় প্রধানঃ
  • আপডেট সময় : ১০:৫২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

২৮ অক্টোবরের সেই ভয়াবহ লগি-বৈঠার তাণ্ডবের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশ পরবর্তি বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় সংঘটিত নিষিদ্ধ আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভয়াবহ অধ্যায়। এঘটনায় গোটা জাতি বা বিশ্ব বিবেককে হতবাক ও বিস্মিত করেছিল। কিন্তু দূর্ভাগ্য হলেও সত্য জড়িতদের আজও গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়নি। ওই ঘটনায় যারা জড়িত তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে ।
তারা আরও বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও ২৮ অক্টোবরের ঘটনার যথাযথ বিচার হয়নি। অবিলম্বে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করে তাদেরকে ফাঁসি দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
একই সঙ্গে দ্রুত ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলের নেতা কর্মীরা।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী
আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী শাখার সভাপতি প্রফেসর মোঃ সাইদুর রহমান, শহর আমী মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমীর মীর নুরুন্নবী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আবু সাঈদ রনিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৮ অক্টোবরে লগি-বৈঠার তাণ্ডবে খুনিদের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ।

আপডেট সময় : ১০:৫২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬