সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ছেলের সড়ক দুর্ঘটনার খবরে পথেই স্ট্রোক করে মায়ের মৃত্যু

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় ছেলে গুরুতর আহত হওয়ার খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন মা। শুক্রবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম হাসিনা খাতুন (৫০)। তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে মোটরসাইকেলে পেছন থেকে আসছিলেন ছোট ছেলে ওবায়দুল্লাহ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কভার্ডভ্যানে সজোরে ধাক্কা দেয় ওবায়দুল্লাহর মোটরসাইকেল। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনার খবর শুনে পথেই স্ট্রোক করেন তার মা হাসিনা খাতুন। হাটহাজারীর সরকারহাট এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিনা খাতুনের দুই সন্তানের মধ্যে ওবায়দুল্লাহ ছোট। তিনি একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করে পরিবার চালাতেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছেলের সড়ক দুর্ঘটনার খবরে পথেই স্ট্রোক করে মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫