সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের, স্ত্রীর আবেগঘন পোস্ট

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হিরো আলমের বন্ধু ও নাট্যকার জাহিদ হাসান সাগর জানান, ওইদিন সকালে তার বাড়িতে বেড়াতে আসেন হিরো আলম। সেখানে রিয়ামনিকে নিয়ে হতাশার কথা বলেন তিনি। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও মানসিক চাপে থাকায় তিনি আত্মঘাতী হওয়ার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করছেন সাগর।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “ঘুমের ওষুধ সেবনের ফলে হিরো আলম অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।”

এদিকে হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, চিকিৎসা শেষে হিরো আলমকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন তিনি। পোস্টের ক্যাপশনে রিয়ামনি লেখেন, “সব হারানোর ভয়টাই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হিরো আলম বর্তমানে বাড়িতেই বিশ্রামে রয়েছেন। আত্মহত্যার এই চেষ্টার পেছনে পারিবারিক ও মানসিক চাপকেই মূল কারণ হিসেবে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের, স্ত্রীর আবেগঘন পোস্ট

আপডেট সময় : ০১:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫