সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার ১৭ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার ও এলাকাবাসী

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ শহরের থিয়েটার রোড এলাকার নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার (১৫) গত ২৩ জুন ২০২৫ সকাল থেকে নিখোঁজ রয়েছেন। আজ ৯ জুলাই—দীর্ঘ ১৭ দিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরিবার ও এলাকাবাসী।

জানা গেছে, ওই দিন সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে কোচিং-এ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় টুই। কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও পরিবার কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ টুই কর্মকার গোপালগঞ্জ শহরের যুগশিক্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা তপব্রত কর্মকার তপু জানান, “টুই নিয়মিত কোচিংয়ে যেত। কিন্তু সেদিন আর ফিরে আসেনি। আমরা চারদিকে খোঁজ নিয়েছি, কিন্তু কোনো তথ্য পাইনি। এখন মেয়েকে ঘিরে শুধু অজানা আতঙ্ক আর দুশ্চিন্তা।”

নিখোঁজের সময় মেয়েটির পরনে ছিল কালো রঙের প্যান্ট ও কালো গেঞ্জি। তার গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল লম্বাটে এবং চুল কালো, দৈর্ঘ্যে আনুমানিক ১৮ ইঞ্চি।

পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,

“মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত চলছে। সম্ভাব্য সব তথ্য যাচাই করা হচ্ছে। মেয়েটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এদিকে ১৭ দিনেও মেয়েটির সন্ধান না মেলায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও টুইয়ের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

👉 যদি কেউ মেয়েটির সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
📞 ০১৯৩৪৩১৮১৪১

উল্লেখ্য, কিশোরী নিখোঁজের এমন ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও আরও সক্রিয় অনুসন্ধান দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার ১৭ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার ও এলাকাবাসী

আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫