সর্বশেষ
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন গজারিয়ায় বৃদ্ধ কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, সংবাদ সম্মেলনে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই কাজিপুর শার্শায় যুবদল নেতার পদ স্থগিতাদেশ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ময়মনসিংহের হালুয়াঘাট থানা নাগলা ঠেঙ্গাবর এলাকায় প্রতারণা করে জমি লিখে নেওয়ার অভিযোগ আকমল আলীতে জুয়ার নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেফতার

গনিপুরে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট কাশেম বিন আবু জুবায়ের
  • আপডেট সময় : ০৪:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর রেলগেট ফলমন্ডিতে শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় এক মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইসমাইল হোসেন দুলাল। সভাপতিত্ব করেন হাজী আমিন উল্ল্যাহ। প্রধান বক্তা ছিলেন মো. আবদুল মালেক। এছাড়া বক্তব্য রাখেন মো. আফতাব উদ্দিন মাসুদ, মো. নুরুল হক এবং জি. এস. নিজাম উদ্দীন। বক্তারা বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। গনিপুরকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং দ্রুত এ অপতৎপরতা নির্মূল করা হবে।” প্রধান অতিথি হাজী ইসমাইল হোসেন দুলাল বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। যুবসমাজকে রক্ষায় অভিভাবক, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। গনিপুরকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করতে হবে।” সভা আয়োজন কমিটিতে ছিলেন মো. রেজাউল হক রেজু, মো. ফয়েজ উল্ল্যাহ, মো. লিটন, রিফাত, রকি, আজিম, সাদ্দাম হোসেন, রুবেল, বাহার, মো. অরিনসহ এলাকার আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. পারভেজ ও নিজাম উদ্দীন হারুন। সভা শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা গনিপুরকে মাদকমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গনিপুরে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬