সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

খাগড়াছড়ি সীমান্তে ফের পুশইন, নারী-শিশুসহ ঢুকেছে ৯ বাংলাদেশি

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৯:০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে ভারত। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম জানান,
“ভোররাতে শান্তিপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ভারতে শ্রমিক হিসেবে কাজ করছিল বলে জানা গেছে।”

বর্তমানে পুশইন হওয়া ব্যক্তিদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে রয়েছে বলে জানান ইউএনও।

সূত্র জানায়, চলতি বছরের ৭ মে থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইন করছে ভারতীয় বিএসএফ। এ পর্যন্ত খাগড়াছড়ির সীমান্ত দিয়ে মোট ১৫৪ জনকে পুশইন করা হয়েছে।

ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খাগড়াছড়ি সীমান্তে ফের পুশইন, নারী-শিশুসহ ঢুকেছে ৯ বাংলাদেশি

আপডেট সময় : ০৯:০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫