সর্বশেষ
অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে গাইবান্ধায় শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুস সাত্তারের ইন্তেকাল পহেলা বৈশাখে প্রকাশ্যে রঙ লাগানোর ঘটনায় বিতর্ক, সামাজিক ও ধর্মীয় মহলের উদ্বেগ কারওয়ান বাজারে বয়োজ্যেষ্ঠের মন্তব্য ঘিরে বিতর্ক, সামাজিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন নোয়াখালীর বেগমগঞ্জে ফেক আইডি ও অপপ্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত নলডাঙ্গাবাসীর পাশে গাইবান্ধা জেলা পরিষদ, আর্থিক সহায়তা বিতরণ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম

টেকনাফে মাদ্রাসার পুকুরে ডুবে প্রথম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে খেলতে গিয়ে পুকুরে ডুবে অনন্যা দাশগুপ্তা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনন্যা দাশগুপ্তা মৌলভীবাজার হিন্দুপাড়া এলাকার প্রবাসী আপন শর্মার মেয়ে। সে নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো সোমবার সকালেও অনন্যা স্কুলে গিয়েছিল। দুপুরে ফিরে খাওয়ার পর সে বাড়ির পাশের শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলাধুলার একপর্যায়ে তারা পৌঁছে যায় স্থানীয় জমিরিয়া মাদ্রাসার পুকুরপাড়ে। সেখানেই পা পিছলে অনন্যা পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়।

পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় অনন্যার নিথর দেহ উদ্ধার করে। তখন সে আর বেঁচে ছিল না।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন টেকনাফের হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকায় খেলার সময় বিলের পানিতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু হয়। পরপর এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টেকনাফে মাদ্রাসার পুকুরে ডুবে প্রথম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫