সর্বশেষ
ইসলামবাগ খরমটেক বাইতুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন কাউন্সিলর প্রার্থী টিপু সুলতান অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে গাইবান্ধায় শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুস সাত্তারের ইন্তেকাল পহেলা বৈশাখে প্রকাশ্যে রঙ লাগানোর ঘটনায় বিতর্ক, সামাজিক ও ধর্মীয় মহলের উদ্বেগ কারওয়ান বাজারে বয়োজ্যেষ্ঠের মন্তব্য ঘিরে বিতর্ক, সামাজিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন নোয়াখালীর বেগমগঞ্জে ফেক আইডি ও অপপ্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত নলডাঙ্গাবাসীর পাশে গাইবান্ধা জেলা পরিষদ, আর্থিক সহায়তা বিতরণ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ: ঝিনাইদহ সীমান্তে নারীসহ আটক ২ জন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারীসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে একজন হলেন হামজা হাসান (৩৫), যিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাগআচড়া সরকারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেঘাট পোস্টের পূর্ব পাশ পর্যন্ত নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক দুজনই বাংলাদেশি নাগরিক এবং তারা ভারত থেকে দেশে প্রবেশের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ: ঝিনাইদহ সীমান্তে নারীসহ আটক ২ জন

আপডেট সময় : ০২:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫