সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

জকিগঞ্জে এখনও ঢুকছে বন্যার পানি, পানিবন্দি অসংখ্য পরিবার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় এখনও প্রবলবেগে পানি ঢুকছে লোকালয়ে। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে একাধিক গ্রাম, পানিবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ।

বন্যার পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। রাতের আঁধারেও দেখা গেছে, পরিবার-পরিজন নিয়ে গবাদিপশু ও সামান্য মালামাল সঙ্গে নিয়ে মানুষ আশ্রয়ের জন্য পথ চলেছেন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, জকিগঞ্জের ৫৭টি আশ্রয়কেন্দ্রের মধ্যে গতরাত পর্যন্ত ছয়টিতে অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। তাদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ১৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি কিছুটা কমলেও তা এখনো বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।

বাঁধ ভেঙে পানি ঢোকা বন্ধ না হওয়া পর্যন্ত পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেক এলাকা এখনও পানির নিচে তলিয়ে থাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকটে ভুগছেন পানিবন্দি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জকিগঞ্জে এখনও ঢুকছে বন্যার পানি, পানিবন্দি অসংখ্য পরিবার

আপডেট সময় : ০৩:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫