সর্বশেষ
মানিকগঞ্জে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ: সংবাদ সংগ্রহে গিয়ে হুমকির মুখে সাংবাদিকরা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক যুবক ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা নগরীর চকবাজার থানাধীন ২৯ নং ওয়ার্ডের রহমতগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম ফ্রেন্ডস সোসাইটি (এম.এফ.এস)’ এর এক জরুরি সভা। আলোচিত ঘটনায় পুলিশের স্ত্রী গ্রেফতার: তদন্তে নতুন তথ্য কানপুরে পাষণ্ড বাবার হাতে যমজ কন্যা হত্যা, নৃশংসতায় স্তম্ভিত জনমত নোয়াখালীতে সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন হুমকি-ধামকি ও প্রতারণার অভিযোগে মানবাধিকার সংগঠনের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর আপত্তিকর ভিডিও দেখে মানসিক আঘাত, অস্ত্রের গুলিতে প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল সম্রাট জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা সাংবাদিকদের উন্নয়নে সরকার সচেষ্ট — এরশাদ উল্লাহ এমপি

যাত্রাবাড়ীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৯:০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পারিবারিক বিরোধের জেরে খালাতো দুলাভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শ্যালক ইয়াসিন (৩৫)। রোববার (১ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইয়াসিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি এলাকার বাসিন্দা আবুল বাশারের ছেলে। তিনি স্ত্রীসহ ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় স্বপ্ন মার্কেটে ‘মায়ের দোয়া’ নামে একটি হোটেল পরিচালনা করতেন।

নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, খালাতো দুলাভাই আলামিনের কাছ থেকে পূর্বে ধার নেওয়া দশ হাজার টাকা চেয়ে ফেরত চান ইয়াসিন। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলামিন রাগান্বিত হয়ে ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঘটনার পর থেকে অভিযুক্ত আলামিন পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাত্রাবাড়ীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

আপডেট সময় : ০৯:০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫