সর্বশেষ
আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত মানবতা ও মানবাধিকার: প্রধান বিচারপতি কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা মোবাইল কোর্ট পরিচালিত দেশ-বিদেশের ভক্তদের পদচারণায় মুখর বারোমারী, শুরু দুই দিনের তীর্থোৎসব কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্লাস্টিক শিল্পে চরম দুর্দশা: কাঁচামালের দ্বিগুণ দামে বন্ধের পথে কারখানা, বিপাকে হাজারো ব্যবসায়ী রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন অধিকারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার স্বর্ণা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি শামীম হাসান ইয়াদ ও সাধারণ সম্পাদক মো. ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ -সভাপতি হিসেবে রয়েছেন ফারহা খানম, রাজদ্বীপ দাশ ও ইসতিয়াক আহমেদ আবিদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বায়েজিদ ও মো. মাহবুব হাসান, আইনবিষয়ক সম্পাদক খালিদ, সাহিত্যবিষয়ক সম্পাদক তারিফ ইসলাম, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নাজমুস সাকিব তামিম, সমাজসেবাবিষয়ক সম্পাদক মো. অলিউল্লাহ বিশ্বাস, ছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সম্পাদক সাদিক জিতু, প্রচার সম্পাদক নূর এ আজমি, দপ্তর সম্পাদক আল শাহরিয়ার সিফাত, অর্থ সম্পাদক সাদী আবদুল্লাহ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. শরীফ খান এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন জ্যোতি হালদার।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাফিস মাহমুদ, মুসা সর্দার, হাসান রাজা, এদোয়ান অন্তর, মো. জাফর হাছান, মো. সাবিকুল, মো. ফাহিম, মো. জুবায়ের, আঁখি আক্তার ও মো. সাব্বির।

নবমনোনীত সাধারণ সম্পাদক আসমা আক্তার স্বর্ণা বলেন, ‘আগামী এক বছরে আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল অঞ্চলের সব শিক্ষার্থীর পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করা এবং তাঁদের একাডেমিক ও অন্যান্য প্রয়োজনে পাশে থাকা।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম ও বিভিন্ন ইতিবাচক সামাজিক উদ্যোগের মাধ্যমে এই সংগঠনকে একটি আদর্শ ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে আমরা সবাই মিলে কাজ করব।’

নবমনোনীত সভাপতি নয়ন অধিকারী বলেন, ‘আঞ্চলিক সংগঠনের সহায়তায় বিশ্ববিদ্যালয়জীবন কিছুটা হলেও সহজ হয়। বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনটি যেভাবে এত দিন কাজ করে এসেছে, সবার সঙ্গে নিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। গুরুত্বপূর্ণ পদ মানেই নতুন দায়িত্ব। সবার সহযোগিতায় আস্থা, ভরসা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করাই হবে আমাদের প্রকৃত লক্ষ্য

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

আপডেট সময় : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬