সর্বশেষ
রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ সৌদি আরবে জিয়া সংসদের ২১ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া ও সদস্য সচিব দুলাল হোসেন নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য ২৮ অক্টোবরে লগি-বৈঠার তাণ্ডবে খুনিদের বিচারের দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। ওমর ফারুক কাওসারের নেতৃত্বে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকি, জিডির পরও ব্যবস্থা নেই

 বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

 চট্টগ্রামের রাউজান উপজেলার জঙ্গল রাউজান এলাকায় এক প্রবাসীর পরিবারের সদস্যদের হত্যার পর লাশ গুমের হুমকি, চাঁদা দাবি ও বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল, মো. বেলাল (২৯) ও রফিক প্রকাশ কংকর রফিকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার মোহাম্মদ ফুল মিয়া (৪৮)। পরিবারের জানমালের নিরাপত্তা ও ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় নগরীর খুলশী থানাধীন নুরিয়া মাদ্রাসা গলির ৪ নম্বর রোডে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুল মিয়া অভিযোগ করেন, তিনি রাউজান উপজেলার জঙ্গল রাউজান এলাকার সিদ্দিক আহমদের বাড়ির স্থায়ী বাসিন্দা। তাঁর বড় ছেলে রবিউল হোসেন ওরফে নিপন ওমানপ্রবাসী। তিনি ছেলেকে একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। ফুল মিয়ার অভিযোগ, রাউজান উপজেলার আখিরখীল গ্রামের সাইফুল, মো. বেলাল ও রফিক প্রকাশ কংকর রফিকসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি ও বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে ফুল মিয়া জানান, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে মো. বেলালসহ অজ্ঞাতনামা ২–৩ জন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর সিদ্দিক আহমদের বাসভবনে যান। তাঁদের কাছে অস্ত্রশস্ত্র ছিল বলে দাবি করেন তিনি। তাঁকে বাড়িতে না পেয়ে সেখানে মহড়া দেওয়া, ভাঙচুরের চেষ্টা এবং পরিবারের সদস্যদের সামনে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন ফুল মিয়া। তিনি আরও অভিযোগ করেন, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টা ৮ মিনিটে মো. বেলাল তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে পুনরায় মোটা অঙ্কের টাকা দাবি করেন। ফুল মিয়া ওই দাবির প্রতিবাদ জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে কথিত চাঁদার টাকা না দিলে কিংবা এ বিষয়ে থানা-পুলিশ বা আইনের আশ্রয় নিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি। ফুল মিয়া জানান, এসব ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে তিনি রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৪০) করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জিডির ট্র্যাকিং নম্বর ZLEG4MV। তবে তাঁর অভিযোগ, জিডি করার পরও হুমকি ও কথিত সন্ত্রাসী তৎপরতা বন্ধ হয়নি। নিরাপত্তাহীনতার কারণে নিজ বাড়িতেও স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না বলে দাবি করেন তিনি। বর্তমানে তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ফুল মিয়া অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সাইফুল, বেলাল ও কংকর রফিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাঁদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকি, জিডির পরও ব্যবস্থা নেই

আপডেট সময় : ০৩:৩০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬