মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৬:০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
রাজশাহীর গণমানুষের নেতা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মিজানুর রহমান (মিনু)-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম (মিলু) এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মাইনুল হক (হারু)। এ ছাড়া ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর রহমত প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে শেষ হয়



















