২৪ লক্ষ টাকা মু্ল্যের ১১৬.৬৫ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক
- আপডেট সময় : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অদ্য ২৬ অক্টোবর ২০২৬ তারিখ ০৫৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তার উপর হতে ০১জন আসামীসহ ১১৬.৬৫ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ৩২৪০/-টাকা আটক করে। আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-জালাল উদ্দিন শেখ (৫৫), পিতাঃ মৃত্যু কাসেম আলী শেখ, গ্রামঃ চর বারইখালী, ডাকঘর- কালিবাড়ি হাট, থানাঃ জিয়া নগর, জেলাঃ পিরোজপুর। আটককৃত স্বর্ণের মূল্য ২৪,৪২,০৬৭/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- টাকা এবং নগদ ৩২৪০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২৪,৬৫,৩০৭/- (চব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত সাত) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।



















