সর্বশেষ
নবান্ন এসেছে ফিরে কলমে রিতুনুর রাজশাহীতে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০ নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দীর্ঘ তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাংবাদিকতায় বিশেষ অবদানে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মাকসুদ আলম ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সাংবাদিকতায় বিশেষ অবদানে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মাকসুদ আলম

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
  • আপডেট সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যাচাই-বাছাই করে ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়।

ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। সাংবাদিকতা পেশায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাংবাদিক নেতা মাকসুদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, মানবাধিকার চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা এটিএম আক্তার হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরমান চৌধুরী এবং সঞ্চালনা করেন কানিজ ফাতেমা।

এবারের অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ঢাকার ১৯ জনসহ প্রভাষক, রাজনীতিবিদ, পিএইচডি হোল্ডার, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং শেরে বাংলাকে নিয়ে গবেষণা করা তিনজন গবেষকও ছিলেন।

অ্যাওয়ার্ড বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সেখানে ক্ষুদে শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিকতায় বিশেষ অবদানে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মাকসুদ আলম

আপডেট সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬