সর্বশেষ
জীবন যেখানে জিরো যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক শেরপুরে হাসপাতাল দখলের অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ জামালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত জুড়ীর পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান, পাঁচ দশকেও হয়নি বাণিজ্যিক উত্তোলনের উদ্যোগ নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত ওপেন হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা দলীয় কর্মীর খোঁজখবর নিলেন বিএনপি নেতা মো: জাহাঙ্গীর হোসেন কালকিনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার সিদ্ধান্ত

নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত

 স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় শেরপুরের নকলায় ১৩টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৩২৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি প্রাতিষ্ঠানিক পুকুর ও সাতটি উন্মুক্ত জলাশয়ে মোট ৩২৩ কেজি রুই, কাতলা ও মৃগেল প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার ও সমাজসেবক আব্দুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা। কর্মকর্তারা বলেন, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত

আপডেট সময় : ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬