সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতে পাচারের চেষ্টা: কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ হাজার টাকার চিংড়ি মাছের রেণু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়।

বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র ১০ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, গভীর রাতে চাঁনপুর সীমান্ত এলাকায় একটি ট্রাকে করে ভারতে চিংড়ির রেণু পাচারের প্রস্তুতি চলছিল—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালায়।

অভিযান চালানোর সময় পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে ফেলে যায় চিংড়ি রেণু ভর্তি ট্রাকটি। পরে ট্রাকটি তল্লাশি করে আনুমানিক ১ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ রেণু জব্দ করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত চিংড়ি রেণুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে পাচারের চেষ্টা: কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

আপডেট সময় : ০৭:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫