সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি: মরদেহেও নৃশংস ছুরিকাঘাত

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুধু আর্থিক লুটপাটই নয়, দুর্বৃত্তরা মৃত ব্যক্তির মরদেহেও ছুরিকাঘাত করেছে, যা শোকাহত পরিবারকে আরও বেদনাহত করেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ৭০ বছর বয়সী ক্যানসার আক্রান্ত ছবদর আলী বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গভীর রাতে মরদেহটি পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে গ্রামে নিয়ে যাচ্ছিলেন।

রাস্তায় তিলপাড়া এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা নারীসহ মোট ৯ জন স্বজনকে বেধড়ক মারধর করে। ডাকাতরা স্বজনদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা এবং ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে মৃত ছবদর আলীর মরদেহেও আঘাত করে, যা পরিবারকে গভীরভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

ছবদর আলীর ছেলে ও পূর্বভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “টাকা-পয়সা নিয়ে গেলে হয়তো মেনে নিতে পারতাম। কিন্তু আমার মৃত বাবার শরীরেও ওরা ছুরি চালিয়েছে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি: মরদেহেও নৃশংস ছুরিকাঘাত

আপডেট সময় : ০৩:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫