সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্বর্ণের বাজারে ফের মূল্যবৃদ্ধি

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

পাঁচ দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়লো, স্থির রইলো রূপার মূল্য
দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্যবৃদ্ধি দেখা গেছে। পাঁচ দিনের ব্যবধানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার, ২১ মে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার, ২২ মে থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের মূল্য:

২২ ক্যারেট: প্রতি ভরি ২,৮২৩ টাকা বেড়ে ১,৬৯,৯২১ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২,৬৯৪ টাকা বেড়ে ১,৬২,১৯৯ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ২,৩০৯ টাকা বেড়ে ১,৩৯,০২৩ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৯৭২ টাকা বেড়ে ১,১৪,৯৪৯ টাকা

রূপার দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমান দাম:

২২ ক্যারেট রূপা: প্রতি ভরি ২,৮৪৬ টাকা

২১ ক্যারেট রূপা: প্রতি ভরি ২,৭১৮ টাকা

১৮ ক্যারেট রূপা: প্রতি ভরি ২,৩৩৩ টাকা

সনাতন পদ্ধতির রূপা: প্রতি ভরি ১,৭৫০ টাকা

উল্লেখ্য, এর আগে ১৮ মে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৩৬৪ টাকা বাড়ানো হয়। চলতি বছরের সাড়ে চার মাসে মোট ২৩ বার স্বর্ণের দাম বাড়ানো হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বর্ণের বাজারে ফের মূল্যবৃদ্ধি

আপডেট সময় : ০৭:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫