সর্বশেষ
ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত নলডাঙ্গাবাসীর পাশে গাইবান্ধা জেলা পরিষদ, আর্থিক সহায়তা বিতরণ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

খুলনায় বিষাক্ত মদে ৫ জনের মৃত্যু: হোমিও চিকিৎসকের ছদ্মবেশে মদ তৈরির হোতা মোসলেম গ্রেপ্তার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১০:২২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

খুলনায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় জড়িত মূল হোতা, কথিত হোমিও চিকিৎসক শেখ মোসলেম আলী (৭৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) গভীর রাতে খুলনা নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়কের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, মোসলেম আলী হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসেই মাদক জাতীয় মদ তৈরি করতেন। তার “মাতৃশোধন হোমিও ফার্মেসি” নামে একটি ওষুধের দোকান রয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে, তিনি এলকোলি নামক মাদক, ঘুমের বড়ি এবং চুনের পানি মিশিয়ে ওই বিষাক্ত মদ তৈরি করতেন।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) মোসলেম আলীর তৈরি মদ আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে বসে পান করেন কয়েকজন ব্যক্তি। মদপানের পরই তাদের শরীরে প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৯ জুলাই) রাতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে—খুলনা পাবলিক কলেজের সামনে বসবাসরত তোতা মিয়া নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে তার মৃত্যু স্বাভাবিক ধরে মরদেহ পিরোজপুরে গ্রামের বাড়িতে পাঠানো হয়। পরদিন শনিবার (২০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত একই ধরনের উপসর্গ নিয়ে আরও চারজন মারা যান। তারা হলেন—রায়ের মহল মল্লিক বাড়ির সাজ্জাদ, গৌতম, বয়রা শেরের মোড় এলাকার সাহাবুদ্দিন সাবু এবং বয়রা মধ্যপাড়ার আফরোজ হোসেন বাবু।

এ ঘটনায় বয়রা দাশপাড়ার সনু নামে একজন খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও দুইজন—উজ্জ্বল ও সাত্তার—চিকিৎসাধীন রয়েছেন একই হাসপাতালে।

মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে কথিত চিকিৎসক মোসলেম আলীকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে হত্যা ও মাদক আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় খুলনা মহানগরীতে হোমিও চিকিৎসার আড়ালে মাদক উৎপাদন ও বিক্রির বিষয়ে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় বিষাক্ত মদে ৫ জনের মৃত্যু: হোমিও চিকিৎসকের ছদ্মবেশে মদ তৈরির হোতা মোসলেম গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫