সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

উত্তর ওয়াজিরিস্তানে অনুপ্রবেশকালে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহত: পাকিস্তান সেনাবাহিনীর দাবি

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৫২:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, আফগানিস্তান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় প্রবেশের সময় ভারত সমর্থিত অন্তত ৩০ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়। পাকিস্তানের জিও নিউজ ওই বিবৃতির ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ১ থেকে ৩ জুলাই পর্যন্ত সীমান্তবর্তী হাসান খেল এলাকায় সেনাবাহিনী ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর একটি বড় সন্ত্রাসী দল শনাক্ত করে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানগুলোতে সেনাবাহিনী দক্ষতার সঙ্গে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ব্যর্থ করে দেয় এবং গুলি চালিয়ে অন্তত ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করে। অভিযানের সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

পাকিস্তান সেনাবাহিনী ভারতকে ‘প্রক্সি বাহিনী’ ব্যবহার করে দেশটির অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করার অভিযোগ এনে আফগান সরকারকে এই কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই একই এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর একটি বহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৩ জন সেনাসদস্য প্রাণ হারান।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকা এসব হামলার মধ্যে ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ।
আইএসপিআর’র তথ্য অনুযায়ী, এক বছরেই দেশটিতে ৪৪টি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা বিগত দশ বছরের মধ্যে সর্বোচ্চ।

২০২৫ সালের মে মাসেও সামান্য হারে হামলার সংখ্যা বেড়েছে। যদিও ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা থাকলেও, বড় ধরনের সহিংসতা এখনো পর্যন্ত সীমিত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান বৈরিতা এবং আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা শূন্যতা—এই দুই মিলেই পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তর ওয়াজিরিস্তানে অনুপ্রবেশকালে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহত: পাকিস্তান সেনাবাহিনীর দাবি

আপডেট সময় : ০৬:৫২:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫