সর্বশেষ
তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ সালথায় পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: ৫ বছরের সাজাপ্রাপ্ত তারেক অবশেষে পুলিশের জালে

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ড্রোনশিল্পে বিনিয়োগ বাড়াচ্ছে ভারত

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

ভারত সরকার দেশীয় ড্রোনশিল্পকে চাঙ্গা করতে ২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের (প্রায় ২ হাজার কোটি রুপি) উৎসাহ ভাতা কর্মসূচি চালু করতে যাচ্ছে। মূলত ড্রোন আমদানির ওপর নির্ভরতা কমানো এবং চীন ও তুরস্ক–সমর্থিত পাকিস্তানের ক্রমবর্ধমান ড্রোন কর্মসূচির জবাব দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি দুই কর্মকর্তা এবং শিল্পসংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, আগামী তিন বছরে সামরিক-বেসামরিক উভয় ক্ষেত্রের ড্রোন, যন্ত্রাংশ, সফটওয়্যার, প্রতিরক্ষা-ড্রোন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সেবাখাতে এই ইনসেনটিভ প্রদান করা হবে।

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পরপরই উদ্যোগ

বিশ্লেষকদের মতে, গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সীমান্ত সংঘর্ষে প্রথমবারের মতো উভয় দেশ ড্রোন ব্যবহার করায় ভারত সরকারের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ওই সংঘর্ষে কামিকাজে ড্রোন ও লোটারিং মিউনিশনের ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ভারতের প্রতিরক্ষাসচিব রাজেশ কুমার সিং বলেন,

“এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, দেশীয় প্রযুক্তির ওপর জোর না দিলে টিকে থাকা যাবে না। তাই এখন আমাদের লক্ষ্য একটি শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ সামরিক ড্রোন উৎপাদনব্যবস্থা গড়ে তোলা।”

পুরোনো পিএলআই স্কিমকে ছাড়িয়ে গেছে নতুন বাজেট

২০২১ সালে চালু হওয়া ১২০ কোটি রুপির প্রোডাকশন-লিংকড ইনসেনটিভ (PLI) স্কিমের তুলনায় নতুন এই প্রকল্পের বাজেট প্রায় ১৭ গুণ বেশি। আগের কর্মসূচি মূলত উদ্যোক্তাদের সহায়তার জন্য চালু হলেও, পুঁজি ও গবেষণায় বিনিয়োগে তা কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি।

নতুন কর্মসূচির আওতায় রাষ্ট্রায়ত্ত স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া (SIDBI) বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন খাতে স্বল্প সুদে ঋণ দেবে বলেও জানা গেছে।

ঘরোয়া উৎপাদনের লক্ষ্য ৪০ শতাংশ

এই ইনসেনটিভ স্কিমের লক্ষ্য ২০২৮ অর্থবছরের মধ্যে ড্রোন যন্ত্রাংশের অন্তত ৪০ শতাংশ দেশেই উৎপাদন করা। যদিও এখনও ইমেজিং সিস্টেম, মোটর ও সেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ড্রোনশিল্পে বিনিয়োগ বাড়াচ্ছে ভারত

আপডেট সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫