সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফরিদপুরে প্রবাসীর ঘরে চুরি, নিয়ে গেল ২০ কেজি কোরবানির মাংস

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

গরুর মাংসেই মন! প্রবাসীর বাসা ফাঁকা পেয়ে ২০ কেজি কোরবানির মাংসসহ চুরি গেল স্বর্ণ-কম্বল

ফরিদপুরের ভাঙ্গায় এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা শুধু স্বর্ণালংকার কিংবা মূল্যবান কম্বলই নয়, ফ্রিজে রাখা কোরবানির গরুর ২০ কেজি মাংসও নিয়ে গেছে!

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে। বাড়ির মালিক বালাম শেখ বর্তমানে সৌদি আরবে কর্মরত, আর তার স্ত্রী ও সন্তান চিকিৎসার প্রয়োজনে ফরিদপুরে অবস্থান করছিলেন। ফাঁকা বাসার সুযোগে চোরেরা তালা কেটে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায় প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ১৫টি বিদেশি কম্বল এবং ফ্রিজে রাখা ২০ কেজি কোরবানির গরুর মাংস।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন।

বালাম শেখের স্ত্রী শিখা বেগম জানান, “মেয়ের অপারেশনের জন্য আমরা ফরিদপুরে ছিলাম। সেই সুযোগে রাতের আঁধারে আমাদের বাসার কেচিগেট ও রুমের দরজাগুলোর তালা ভেঙে চোরেরা ভেতরে ঢুকে সবকিছু নিয়ে যায়। এমনকি ফ্রিজে রাখা কোরবানির মাংসও ছাড়েনি তারা!”

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ বলেন, “ঘারুয়া গ্রামে সৌদি প্রবাসী বালামের বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে। চোরেরা বাসা থেকে অনেক মূল্যবান জিনিস নিয়ে গেছে।”

তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয়, একটি সংঘবদ্ধ চুরির ঘটনা। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, “চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে প্রবাসীর ঘরে চুরি, নিয়ে গেল ২০ কেজি কোরবানির মাংস

আপডেট সময় : ০৭:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫