সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান: কেএনএ কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর একজন কমান্ডারসহ দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

অভিযানে সেনাবাহিনী তিনটি সাবমেশিন গান (এসএমজি), একটি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। তবে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাতভর ওই পাহাড়ি এলাকায় গোলাগুলির তীব্র শব্দ শোনা যায়। ভোরের দিকে জঙ্গলে পড়ে থাকা দুটি মরদেহ দেখতে পান তারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রুমার দুর্গম পাহাড়ে পরিচালিত সেনা অভিযানে কেএনএ-র দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অভিযানস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি এসএমজি, একটি রাইফেল, বিপুল গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জাম।

নিহতদের পরিচয় জানতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান: কেএনএ কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত

আপডেট সময় : ০৬:০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫