সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

হাজারীবাগে পানির ট্যাংকে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪ জন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

ঢাকার হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায় পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৯ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাত ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. বেলাল হোসেন (২৮), মো. জিয়াউর রহমান (৪৫), শিশু ফারিয়া (৮) ও শিশু রাইফা (৪)। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউরের ৪ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ এবং রাইফার শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে।

জানা গেছে, একটি ভবনের পানির ট্যাংক দীর্ঘদিন পরিষ্কার না করায় সেখানে গ্যাস জমে ছিল। পরিষ্কার করার সময় ট্যাংকের ভেতরে আগুন লাগলে তা বিস্ফোরণে রূপ নেয় এবং পাশে থাকা চারজনই দগ্ধ হন।

চিকিৎসকরা জানান, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা শেষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসা চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজারীবাগে পানির ট্যাংকে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪ জন

আপডেট সময় : ১২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫