সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

হজযাত্রীদের জন্য ৭ দিনে ২০ লাখ যাত্রা নিশ্চিত করবে সৌদি মেট্রো, নতুন উদ্যোগ ‘লাগেজ ছাড়াই হজ’

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

সৌদি আরব হজ মৌসুমে হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে আল-মাশাআর আল-মুকাদ্দাসাহ মেট্রো লাইনে রেকর্ডসংখ্যক বিশেষ ট্রিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে। মাত্র ৭ দিনের মধ্যে এই মেট্রো সার্ভিসে ৪ হাজার ৯০০টি ট্রিপের মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রীকে পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ জুন) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ–এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রণালয়ের মুখপাত্র সালেহ আল-জুয়াইদ জানিয়েছেন, হজ মৌসুমে মক্কার পবিত্র স্থানগুলোর মধ্যে যাত্রী পরিবহনের জন্য বছরে একবার এই মেট্রো সার্ভিস চালু করা হয়। চলতি বছর সেটিকে আরও বিস্তৃত ও কার্যকর করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্বের ৭১টি দেশ থেকে হজযাত্রীদের আনতে ৬২টি এয়ারলাইন্সের মোট ৩ হাজার ৩১৪টি ফ্লাইট ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে। একইসঙ্গে, হরমাইন হাই-স্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি হজ মৌসুমে নতুন একটি ব্যতিক্রমী উদ্যোগ চালু করা হয়েছে—‘লাগেজ ছাড়াই হজ’। এই উদ্যোগের আওতায় যাত্রীদের লাগেজ আলাদাভাবে গন্তব্যে পাঠানো হবে, যাতে তারা ট্রেনে আরও আরামদায়কভাবে মক্কায় পৌঁছাতে পারেন।

এছাড়াও হজযাত্রীদের সুষ্ঠু পরিবহনের জন্য ২৫ হাজারেরও বেশি বাস প্রস্তুত রাখা হয়েছে। সালেহ আল-জুয়াইদ জানান, এসব ব্যবস্থা হজযাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে।

সৌদি সরকার বলছে, হজযাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হজযাত্রীদের জন্য ৭ দিনে ২০ লাখ যাত্রা নিশ্চিত করবে সৌদি মেট্রো, নতুন উদ্যোগ ‘লাগেজ ছাড়াই হজ’

আপডেট সময় : ০৩:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫