সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

সেনাপ্রধান সহ উর্ধতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণায় ২ প্রতারক আটক

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

সেনাপ্রধান সহ উর্ধতন সেনা কর্মকর্তাদের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে ২ প্রতারককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ মে) বিকালে রাজশাহী বিজিবি-১ ব্যাটেলিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।
আটক দুজন বর্ডার খুলে ভারতীয় গরু দেশে গরু নিয়ে আসার ব্যবস্থা করে দেয়ার কথা বলে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।

আটককৃতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ওয়াজিউল্লাহর ছেলে মোঃ নিজাম উদ্দিন (৭১) ও নেত্রকোণার আটপাড়া থানার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ মেহেদী হাসান (৫৫)।
দুই প্রতারক গত ২০ মে ঢাকা থেকে রাজশাহীতে এসে হোটেল গুলশানে অবস্থান করে। তারা স্থানীয় গরু ব্যবসায়ীদের আশ্বাস দেয়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালক তাদের আশ্বস্ত করেছেন সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে গরু আনতে কোন অসুবিধা হবে না। শুধুমাত্র নির্বাচিত গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু আনতে পারবে। তবে এ জন্য প্রতি জোড়া গরুতে ৩৫ হাজার টাকা দিতে হবে। ১০ হাজার গরু বর্ডার পার করে দেয়ার বিনিময়ে ২০ লাখ টাকা অগ্রিম দাবি করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেনাপ্রধান সহ উর্ধতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণায় ২ প্রতারক আটক

আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫