সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টা ফিরলে হবে চূড়ান্ত সিদ্ধান্ত

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:২৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে চলমান কর্মচারী আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফর শেষে নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ।

বুধবার (২৮ মে) সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে আগামী ৩১ মে দেশে ফিরবেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব তার কাছে কর্মচারীদের দাবির বিষয়টি তুলে ধরবেন। সিদ্ধান্ত নেওয়া হবে তখনই।”

ভূমি সচিব জানান, সরকারের গঠিত উচ্চ পর্যায়ের সাত সদস্যের কমিটির প্রধান হিসেবে তিনি আলোচনায় অংশ নিচ্ছেন। একইসঙ্গে আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানান তিনি। তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মচারীরা এ অধ্যাদেশের বিরোধিতায় আন্দোলনে নামেন।

ফলে গত চার দিন ধরে সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টা ফিরলে হবে চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:২৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫