সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে বিটকয়েন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

ক্রিপ্টোকারেন্সি বাজারে নতুন ইতিহাস গড়েছে বিটকয়েন। বৃহস্পতিবার (২২ মে) এই ডিজিটাল মুদ্রার মূল্য সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৭৩ ডলারে।

বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল পরিস্থিতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণমান কমে যাওয়ার ফলে বিনিয়োগকারীরা ডলারের বিকল্প খুঁজছেন। ফলে ভার্চুয়াল মুদ্রার প্রতি আগ্রহ বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে।

সিএনবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় এবং মার্কিন ঋণমান মূল্যায়নকারী সংস্থা মুডিস ঋণমান কমিয়ে দেওয়ার পর, অনেকেই নিরাপদ বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে বেছে নিচ্ছেন। এই প্রবণতা বাজারে বিটকয়েনের দামে বড় রকমের ইতিবাচক প্রভাব ফেলেছে।

তবে বিটকয়েনের রেকর্ড ভাঙা এই উত্থানের সঙ্গে তাল মেলাতে পারেনি দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ‘ইথার’। বৃহস্পতিবার সকালে এর দাম মাত্র ২.৫ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৬১৮ ডলার।

এছাড়া, জনপ্রিয় আরেক ডিজিটাল মুদ্রা ‘বাইন্যান্স’-এর দামও বেড়েছে প্রায় ২ শতাংশ, যার ফলে এর প্রতি কয়েনের মূল্য দাঁড়িয়েছে ৬৮৬ ডলারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে বিটকয়েন

আপডেট সময় : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫