সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন, গুলি ছোড়ার ঘটনা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন করার সময় চার রাউন্ড গুলি চালিয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় এলাকাবাসী সীমান্তে অবস্থান নিয়েছেন।

বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকায় ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার কাকরিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়া হয়।

পরে বিজিবি সদস্যরা তাদের সীমান্তের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং চার রাউন্ড গুলি ছোড়ে। এর পরপরই বিজিবি সদস্যরা শূন্যরেখায় অবস্থান নেয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হয়ে সীমান্তে অবস্থান নেয়।

স্থানীয়রা আরও জানান, ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকিয়ে দেয়। পরে বিজিবির টহল দলের চোখে পড়লে তারা নাগরিকদের সঙ্গে নিয়ে শূন্যরেখায় অবস্থান নেয়।

এ ছাড়া সীমান্তের ওপারে রাস্তার নিচে অনেক সংখ্যক বিএসএফ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন, গুলি ছোড়ার ঘটনা

আপডেট সময় : ০৬:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫