সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

রাজধানীতে অস্থিতিশীলতার চেষ্টা: তিন দিনে ৯ বাসে আগুন, গ্রেফতার ৫৫২ — আশ্বস্ত ডিএমপি কমিশনার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১২:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ভীতি ও অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নিষিদ্ধ দলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। গত তিন দিনে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ১৪টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৫৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে।

ডিএমপি কমিশনার জানান, হামলাগুলোতে হেলমেট ও মাস্ক পরা ব্যক্তিরা অংশ নিচ্ছে এবং কিছু ঘটনায় অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “অপরিচিত কাউকে বাসায় আশ্রয় দেবেন না, নিজের যানবাহন অন্যকে ব্যবহারের আগে সতর্ক থাকুন। কোনো সন্দেহজনক চলাফেরা দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”

তিনি আরও বলেন, “যেসব বাস অরক্ষিত বা কম যাত্রীবাহী অবস্থায় ছিল, সেগুলোকেই লক্ষ্য করে আগুন দেয়া হয়েছে। তাই যানবাহন নিরাপদ স্থানে রাখুন এবং জনগণ হিসেবে আমরা সবাই মিলে এসব নাশকতা প্রতিহত করব।”

ডিএমপি কমিশনার জানান, সোমবার এক ঘটনায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয়, এতে একজন সার্জেন্ট আহত হয়েছেন। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “১৩ নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবিলা করবে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছেন।”

শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “রাজধানীর মানুষ সচেতন থাকলেই নাশকতাকারীদের উদ্দেশ্য ব্যর্থ হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে অস্থিতিশীলতার চেষ্টা: তিন দিনে ৯ বাসে আগুন, গ্রেফতার ৫৫২ — আশ্বস্ত ডিএমপি কমিশনার

আপডেট সময় : ১২:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫