সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি মাঠে কোরবানির হাটের প্রস্তুতি শুরু, গরু আসেনি এখনও

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৯:০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে রাজধানীর লালবাগ এলাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি মাঠে কোরবানির গরুর হাটের প্রস্তুতি শুরু হয়েছে। তবে এখনো হাটে গরু ওঠেনি। মাঠজুড়ে চলছে বাঁশ কাটানো, খুঁটি বসানো ও অস্থায়ী অবকাঠামো তৈরির কাজ।

হাট পরিচালনা কমিটির একজন সদস্য জানান, “আমরা প্রস্তুতির প্রাথমিক ধাপ হিসেবে মাঠ পরিষ্কার করছি, বাঁশের খুঁটি বসানো হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই গরু আসা শুরু করবে বলে আশা করছি।”

স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও এই মাঠে একটি বড় কোরবানির হাট বসবে, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসবে গরু ও অন্যান্য কোরবানির পশু। তবে এখনো হাটে পশু না থাকায় এলাকাটি অপেক্ষাকৃত ফাঁকা এবং প্রস্তুতির ধাপেই রয়েছে।

আয়োজক কমিটি বলছে, হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপত্তা, পানি, আলো ও পরিচ্ছন্নতার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তুতি শেষে মাঠটি পুরোপুরি হাট হিসেবে চালু হবে ঈদের অন্তত ৭-৮ দিন আগে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি মাঠে কোরবানির হাটের প্রস্তুতি শুরু, গরু আসেনি এখনও

আপডেট সময় : ০৯:০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫